২৫ জুন, ২০২০ ০৭:৩৩ পিএম

করোনা সংক্রমণের মূল প্রবাহ এখনও আসেনি: ডা. জাফরুল্লাহ

করোনা সংক্রমণের মূল প্রবাহ এখনও আসেনি: ডা. জাফরুল্লাহ
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের মূল প্রবাহ এখনও আসেনি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। চলতি মাসের বাকি সময় সংক্রমণের ব্যাপকতা বেড়ে জুলাইয়ে এর প্রবাহ সর্বোচ্চ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাভাইরাস থেকে জাফরুল্লাহ চৌধুরীর রোগ মুক্তি, তাঁর চিকিৎসা ব্যয় এবং তাঁর লেখা 'করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট' বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি এখনও চুড়ান্ত পর্যায়ে যায়নি। সংক্রমণের মূল প্রবাহ সামনে আসছে। চলতি মাসে সংক্রমণের মাত্রা আগের তুলনায় বহুগুন বৃদ্ধি পেয়েছে এবং তা সামনে আরও বাড়তে থাকবে। দেশের করোনা পরিস্থিতি জুলাইয়ে আরও মারাত্মক আকার ধারণ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই বিশিষ্ট চিকিৎসক।

সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যাটা কীভাবে সমাধান করবে, তা তাদের চিন্তার মধ্যে নেই। সংক্রমণ এখনও শহর কেন্দ্রিক রয়েছে, এক দুই মাস মধ্যে এটা যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পরবে তখনই এর প্রকৃত ভয়াবহতা দেখা যাবে।’

এ সময় তার করোনা চিকিৎসার ব্যয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, বাংলাদেশে চিকিৎসা ব্যয় অত্যধিক। মানুষ ফতুর হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি, আমার এই চিকিৎসাতে কত টাকা খরচ হয়েছে, তার কিছুটা হিসাব দিতে। পুরোপুরি হিসাবটা আজকে দিতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমার সহকর্মী মেডিকেল অফিসার খরচের কিছুটা লিপিবদ্ধ করেছে, সে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পড়ে শোনাবে। ভবিষ্যতে পুরো লেখাটা আপনাদের মধ্যে যারা চাইবেন তাদের পাঠিয়ে দেবো।’

আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তুলে ধরেন। তাঁরা স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট নিয়ে এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো নির্দেশনা পাননি উল্লেখ্য করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুহিবুল্লাহ বলেন, ‘হ্যাঁ বা না একটা কিছু বলে দিন, আমরা অন্যকাজে মনযোগী হই।'

প্রসঙ্গত, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনা শনাক্ত হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা শনাক্ত হয়। গত ১৩ জুন তিনি করোনামুক্ত হন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক